NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীনের সহযোগিতা ও উন্নয়ন বৈশ্বিক উন্নয়নের সহায়ক বলে প্রমাণিত হয়েছে: পাক প্রেসিডেন্ট


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ এএম

চীনের সহযোগিতা ও উন্নয়ন বৈশ্বিক উন্নয়নের সহায়ক বলে প্রমাণিত হয়েছে: পাক  প্রেসিডেন্ট

 

 


পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ১৪ জানুয়ারি বলেছেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ গোটা বিশ্বের জন্যই সুযোগ। চীনের উন্নয়নের অভিজ্ঞতাও সবার জন্য শিক্ষণীয়। তিনি সম্প্রতি ইসলামাবাদে চীনা তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

প্রেসিডেন্ট আলভি বলেন, চীন সরকার দেশের অবস্থা অনুযায়ী, অর্থনীতি ও সমাজের উন্নয়নের জন্য, পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে, যা সফল ও দৃষ্টান্তমূলক। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে সাক্ষাতে এ কথা বলেছেন বলেও জানান আলভি।
আলভি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় জনগণকে সাথে নিয়ে কাজ করেন, তৃণমূল পর্যায়ে তাঁর কাজের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। পাকিস্তানসহ অন্যান্য দেশের জন্য এটা শিক্ষণীয় একটি বিষয়। 

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলভি আরও বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ বৈশ্বিক পরিচালনাব্যবস্থা সুসংহত করার চীনা প্রস্তাব। এই উদ্যোগ সহযোগিতা ও উন্নয়নের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। 
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ( সিএমজি)।