NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

দুপচাঁচিয়া’র তালোড়া আলতাফ আলী হাইস্কুলের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৯ এএম

দুপচাঁচিয়া’র তালোড়া আলতাফ আলী হাইস্কুলের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া প্রতিনিধি :


১৬ জানুয়ারি সোমবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। এ দিন সকালে বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি তালোড়া পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি সামছুল আলম টপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এটিএম আমিনুল হক, সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন খন্দকার, সাবেক শিক্ষক আব্দুল মজিদ খন্দকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এমকেএইচ তরফদার খোকন, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, প্রাক্তন শিক্ষার্থী মেরাজুল হাসান প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল। শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়।