NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধু নিয়ে গেল নেত্রকোনার এক হরিজন যুবক


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৯ এএম

হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধু নিয়ে গেল নেত্রকোনার এক হরিজন যুবক

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ:


আজ কুড়িগ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। শহরের নববধূ সনিতা রানী (১৮) কে হেলিকপ্টারে করে নেত্রকোনা জেলায় উড়িয়ে নিয়ে গেল হরিজন সম্প্রদায়ের যুবক অপু বাঁশফোড়। ঘটনাটি শহরে টক অবদি টাউন।

শুধু তাই নয় পুরো বিয়ে ভিডিও করা হয়েছে ড্রোন দিয়ে। এ ঘটনায় খুশি পুরো হরিজন পল্লী। দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে নববধূকে নিয়ে যাওয়ার সময় পুরো স্টেডিয়ামে ছিল উপচে পরা মানুষের ভীড়। পুরো ঘটনা এক নজর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ভীড় জমায় সেখানে।

হরিজন যুব সম্প্রদায় কমিটির সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোড় জানান, কুড়িগ্রাম এলজিইডি বস্তির হরিজন সম্প্রদায়ের অধিবাসী ভূট্টুলাল রবিদাসের তৃতীয় কন্যা সনিতা রানীর সাথে নেত্রকোনা জেলার জয়নগর হাসপাতাল এলাকার মৃত: দীলিপ বাঁশফোড়ের ছোট ছেলে অপু বাঁশফোড়ের সাথে বিয়ে সম্পন্ন হয় মঙ্গলবার রাত ২টার সময়। বুধবার সকালে সকল কার্যক্রম শেষে দুপুর দেড়টার সময় নববধুকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যান বর অপু বাঁশফোড়।
জানা গেছে পারিবারিকভাবেই বিয়েটা অনুষ্ঠিত হয়। ছেলে নেত্রকোনায় পাঠশালা ব্যান্ডে কাজ করে এবং একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে সরকারি চাকুরী করে।
বর অপু বাঁশফোড় জানান, আমার বাবার স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে বাড়ীতে নিয়ে আসবে। তার ইচ্ছে পুরণ করতে এই ব্যবস্থা করেছি। এজন্য অনেক দিন থেকে অর্থ সংগ্রহ করে আসছি। আমার পরিবারও সহযোগিতা করেছে। ঘন্টায় ৮০ হাজার টাকা করে ৩ঘন্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।