বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিস রেস্তোরায়। অনুষ্ঠানটি সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার এর বক্তব্য এর মধ্যে দিয়ে শুরু হয়। রমজানের ইফতার পার্টিতে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন খন্দকার সুমন এবং দুয়া এবং মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মোঃ সাইফুল্লাহ ছিদ্দিকী। অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে উঠেন গল্প আর আড্ডায়। ইফতার এবং মাগরিব এর নামাজ এর বিরতির পর ডিনার পরিবেশন করা হয় এবং পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন। ২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ , বার বি কিউ সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন তা টেলিফোনে জানায় অ্যাডমিন জামিল সরোয়ার জনি। সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএ জুড়ে পূর্ণতা লাভ করছে।
ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস
এসসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড় নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ দাবী
এবার বাংলাদেশ সোসাইটির উদ্যোগ বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল
নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আলোচনা
বৈশাখী মেলা ২০২৫: বাঙালিয়ানার মিলনমেলা
মা শব্দে - জাকিয়া রহমান
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ শুক্রবার বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা
নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা বয়কটের আহবান
