সময়ের পাল্লায়

- জাকিয়া রহমান

যখন আলোর চিবুক চুমে রাত্রী ঘনায়,  

জেগে উঠে তারকার ভিড়-

দূরের আকাশ গঙ্গা পথে  

ভেসে যায় মন

আমি যেন কল্পনার রথে নিই এক সফর,

অনন্ত দূরের সে পথে  

দূর হতে মনে হয় পৃথিবী বহু দূর,

আরও যুম করে পৃথিবীর অন্তরে-

দেখি জটিল বিদ্বেষের এক গূঢ়ৈষা সমীকরণ,

বাস্তবতায় চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ

ভুলে গেছে সবাই সত্যিকারের পদ্ধতি সমাধানের

মেলে না তাই পরিপূর্ণ অস্তিত্বের ডিজিট,  

ভুলে গেছে সবাই বেঁচে থাকা শুধু

লোভের জিহ্বার লালা নয় -

ভীষণ পরম সময়ের পাল্লায় এক বুঁদবুঁদ মাত্র