নিউইয়র্ক (ইউএনএ): ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পারিবারিক মিলনমেলা। আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টাসহ তাদের পরিবার-পরিজনের আনন্দ-উচ্ছ¡াসে শনিবার (৬ নভেম্বর) কুইন্সের আগ্রা প্যালেসের সন্ধ্যাটি হয়ে ওঠে বর্ণিল। মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে পারিবারিক এ মিলনমেলাকে অনিন্দ্য সুন্দর আর উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো কর্মকর্তাদের পরিচিতি, শুভেচ্ছা বক্তব্য, সেরা কমিউনিটি দম্পতি ও সেরা কর্মকর্তা দম্পতিদের পুরষ্কৃত করা, গান-ফান আর নৈশভোজ। খবর ইউএনএ’র।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি লু, কুইন্স সুপ্রিম কোর্টের জাস্টিস ক্যারল, নিউইয়র্ক স্টেটের লিউটুন্যান্ট গভর্নর এন্থনিও ডেলগাডো। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানীর ট্রানজিশন টিমের সদস্য আরমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মঞ্জু ও সাংবাদিক-লেখিকা মনিজা রহমান।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। এরপর উপদেষ্টাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, হুসনে আরা বেগম, রেজাউল করীম চৌধুরী, অধ্যাপক শাহাদত হোসেন, শাহাব উদ্দিন সাগর, কামরুজ্জামান কামরুল ও এবিএম সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তারা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন এবং ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সহ আগামী দিনের সার্বিক সফলতা কামনা করেন। কোন কোন বক্তা তাদের বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট
এবং প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী উদ্যোগের কিশোর সময়ের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নবধ্বনী সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, নিউইয়র্ক বাংলা সম্পাদক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাংবাদিক ফরিদ আলম, আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, মেয়র জোহরান মামদানীর ট্রানজিশন টিমের সদস্য শাহরিয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, সিলেট এমসি কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নবনির্বাচিত সভাপতি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান,
বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, ফোবানার কর্মকর্তা আবু যুবায়ের দ্বারা, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, রিয়েল এস্টেট ইনভেস্টও নূরুল আজীম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সোসাইটির কর্মকর্তা হাসান জিলানী ও জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সোসাইটির সাবেক কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী বছরের সামারে অনুষ্ঠিতব্য ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অর্থাৎ সিলভার জুবিলি অনুষ্ঠানের কনভেনর হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বিলাল চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে রিজু মোহাম্মদ-কে পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়াও ফ্রেন্ডস সোসাইটির নতুন লগো ছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তীর লগো উন্মোচন করা হয়। বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি, সিনিয়র সহ সভাপতি এফএম মিসবাহ উজ জামান, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি ও যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ ও শামসুন নাহার নিম্মি। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ চুটকি পরিবেশন করেন এবং প্রতীক হাসানের সাথে একটি গানে অংশ নেন। শিল্পীদের গানের সাথে শিশুরাও নেচে নেচে আনন্দ উপভোগ করে। সদ্য উদযাপিত থ্যাক্স গিভিং ডে স্মরণে তার্কি কাটার পাশাপাশি নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বার্তা প্রেরক:
আগামী বছর ২৫ বছর পূর্তী অনুষ্ঠান
ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পারিবারিক মিলনমেলা
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৩:০৯ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
FOBANA Kickoff 2026 Highlights Call to Defend Bangladesh’s Liberation War Ideals
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
রংপুর জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত রাজু আহমেদ সভাপতি স্বপন সাধারণ সম্পাদক
বিপুল ভোটে ক্যাপ্টেন এ কে এম আলম বাপা'র সভাপতি ও ডিটেকটিভ জামিল সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
Smiles in Winter Morn! - Faruque Sayed
HALF A LIFE to Premiere Online on Nukhu
NCPD Muslim Officers Society ( MOS ) Hosts Interfaith Iftar in Observance of Holy Ramadan
নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
