যুক্তরাষ্ট্রের বোস্টনের মেডফোর্ড শহরে গত ২৪ এপ্রিল বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, পাকন পিঠা, মুঘ পাকন, সাজ পিঠা, পুয়া পিঠা ও সন্দেশ পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা। এছাড়াও মিষ্টান্নের আয়োজনে ছিল জিলাপি, ডালের সন্দেশসহ বিভিন্ন মুখরোচক খাবার। ঝাল কর্নারে পরিবেশন করা হয় চটপটি, চনা, ডালপুরিসহ জনপ্রিয় দেশীয় খাবার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৈশভোজের আয়োজন।
আয়োজকরা জানান, এ উৎসবের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাকে নতুন প্রজন্ম ও প্রবাসীদের সামনে তুলে ধরা। উৎসবে পিঠা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমানা রশিদ। আয়োজনে সহযোগিতা করেন চুমকি, রুমা, ফেরদৌস, বিলকিস আফরোজ, আফসানা ও কাশফিয়া। আয়োজকরা আরও জানান, আগামী মাসে “বৈশাখ-জ্যৈষ্ঠ্যের আড্ডা” শিরোনামে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মেডফোর্ডে অনুষ্ঠিত হলো বাঙালিয়ানার পিঠা উৎসব
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৮:০৮ এএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এ শেখ রাসেল দিবস উদযাপন
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধন উদযাপন
উৎসবমূখর পরিবেশে ‘পদ্মা সেতুর উদ্বোধন’ উদযাপন করল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।
Bangladesh Ambassador Shahidul Islam presents credentials to Dominican President
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন
স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস পালন
এক অকুতোভয় কূটনীতিকের কথা--সাবেক কূটনীতিক ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ
