নিউইয়র্ক, ১০ মে: বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর উদ্যোগে নিউইয়র্কের কুইন্স প্যালেস পার্টি হলে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ও মা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জামিল সারোয়ার এবং কো-অর্ডিনেটর সোনিয়া বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে পান্তা-ইলিশ, পিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।
পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা পুরো অনুষ্ঠানজুড়ে বাঙালিয়ানার আবহ সৃষ্টি করে। নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে সংগঠনের সদস্যরা পরিবারসহ অনুষ্ঠানে যোগ দেন। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের অ্যাডমিন জামিল সারোয়ার বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই আমরা এ ধরনের পহেলা বৈশাখের আয়োজন করে থাকি।” সংগঠনের সভাপতি ক্যাপ্টেন এ.কে.এম. প্রিন্স আলম তার বক্তব্যে উপস্থিত সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানান এবং সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরে তিনি সংগঠনের এক্সিকিউটিভ বোর্ড ও ট্রাস্টিদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকল মাকে নিয়ে মা দিবস উপলক্ষে কেক কাটা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত, আবৃত্তি, একক ও দ্বৈত সংগীত, নৃত্য পরিবেশনা এবং গ্রুপ ডান্স পরিবেশন করা হয়। এতে অংশ নেন শিশির রঞ্জন দাস, তফুরা আখতার, মোঃ কামাল হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোঃ শামীম, রিশিতা রিধিসহ আরও অনেকে। এছাড়াও বাফা নৃত্য একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণ তিথি, সজীব, হিরা, আরতি ঘোষ, অফিসার মিম ও পাপ্পু। সংগঠনের সদস্যরাও নৃত্য পরিবেশন করেন। বাপার মিডিয়া লিয়াজোঁ জসিম মিয়া জানান, প্রায় ৩ শতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ এ বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে বাপার সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী সমাপনী বক্তব্যের মাধ্যমে বৈশাখ ১৪৩৩ উদযাপনের সমাপ্তি ঘোষণা করেন।
আনন্দঘন পরিবেশে কুইন্সে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পহেলা বৈশাখ ও মা দিবস উদযাপন
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৩:৩৬ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
After 55 long years, why does Bangladesh continue to grapple with the significance of its Independence Day for the Razakars?
কুইন্স ভিলেজে প্রথমবারের মতো খোলা ময়দানে ঈদের জামাত
বাংলাদেশি প্রবাসীদের আনন্দঘন পরিবেশে কুইন্সে পালিত হলো ইউ এস এ ৯৭-৯৯ এর পহেলা বৈশাখ
Raj Goyal, a Harvard‑Law‑educated former Kansas lawmaker, and Chuck Park hold joint campaign event in Jackson Heights
ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন্স ইন্টারন্যাশনাল’র ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ শাহ নেওয়াজ সংবর্ধিত
বর্ণাঢ্য আয়োজনে জ্যাকসন হাইটসে অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে সম্মানিত ‘ব্যাসম্যান নেওয়াজ’
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
