নিউইয়র্ক (ইউএনএ): আগামী ২৮ জুন মঙ্গলবারের নির্বাচনে অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে প্রতিদ্ব›িদ্বতাকারী ডেমোক্র্যাট পার্টি মনোনীত বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীকে এনডোর্স করলেন ইউএস কংগ্রেসের চেয়ার অব দ্য হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মি. গ্রেগরী মিক্স। এই প্রার্থীরা হলেন- অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট পদপ্রার্থী আনাফ আলম, সাবুল উদ্দিন ও
নূসরাত আলম, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-বি এর ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী মাজেদা উদ্দিন, ষ্টেট কমিটি ওম্যান জামিলা উদ্দিন। একই আসনের বর্তমান আসেম্বলীম্যান ও ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী ডেভিট ওয়েপ্রীনের নেতৃত্বে তারা দলীয় মনোনয়নে প্রতিদ্ব›িদ্বতা করছেন। খবর ইউএনএ’র।
শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা জ্যামাইকার লিটন বাংলাদেশ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স উল্লেখিত প্রার্থীদের এনডোর্স করেন। এসময় তিনি তাদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে উল্লেখিত প্রার্থীরা ছাড়াও ডেভিড ওয়েপ্রীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, রিয়েল এষ্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিউনিটি বোর্ড মেম্বার তুহিন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জুলফিকার হায়দার, রাব্বী মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীকে এনডোর্স করলেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স
২৮ জুনের নির্বাচনে ভোট দেয়ার আহবান
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৯:৫৬ এএম
প্রবাস রিলেটেড নিউজ
রাষ্ট্রদূত শামীম আহসান'র সাথে আড্ডা
GOVERNOR HOCHUL ANNOUNCES CONSTRUCTION OF A $9.5 BILLION NEW TERMINAL ONE AT JFK AIRPORT
GOVERNOR KATHY HOCHUL ANNOUNCES MODERNIZATION MILESTONE FOR THE NEW YORK STATE DEPARTMENT OF LABOR
এনওয়াইপিডিতে বাংলাদেশীদের পদন্নোতি
কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম -এর নিউইয়র্কস্থ সোনালী এক্সচেঞ্জ পরিদর্শন
বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন
বঙ্গবন্ধুর ৬-দফা দাবির মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতার বীজ বপন করা হয় : সজীব ওয়াজেদ জয়
Rise Up New York City Hosts Historic Candidate Forum for Bangladeshi American Community
