এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সম্প্রীতির উপজেলা হিসেবে খ্যাত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করেন সনাতন ধর্মালম্বীরা। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার প্রতিটি হিন্দু পাড়ার মন্ডপে, মন্ডপে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী
সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় পৌরশহরে উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ পূজাপর্বের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় ওই কলেজের অধ্যাপক আবু তাহের, শাহাজাহান আলী, প্রশান্ত বসাক, সুকুমার বসাক, নরেন্দ্রনাথ রায়, প্রভাষক পিনাকি বসাক, চৈতি রায়, জুয়েল রানা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়সহ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌরশহরের কলেজ পাড়া মন্দির, হাটখোলা মন্দির, গোবিন্দ মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির, পাড়ায় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ শত মন্ডপে স্বরসতী পূজা উৎসবমূখর পরিবেশে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনু্ষ্ঠিত হয়।
সরস্বতী দেবীর পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে মন্ডপে মন্ডপে। আনন্দ উৎসবে মেতে উঠে সকলেই। ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এদিন বিকেলে আনন্দ শোভাযাত্রার অংশ গ্রহণের মধ্যদিয়ে পৌর শহরের পাশে কুলিক নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্ত হয়।
রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপান কমিটির তথ্যমতে উপজেলায় এবছর ৩০০ টি মন্ডপে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে।
রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অনুষ্ঠিত হলো স্বরসতী পূজা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
১৯ বছর পর হুমায়ূনের ডিভোর্স লেটার প্রকাশ্যে আনলেন গুলতেকিন
Home Minister Asaduzzaman Khan, MP reiterates the commitment and readiness of Bangladesh to contribute to the work of the UN Police meaningfully
ঠাকুরগাঁওয়ে একসাথে যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে সম্পন্ন
বগুড়ায় লেখক চক্রের ৩৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী সাহিত্য উৎসব
রেডিও তেহরান সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর
জাতীয় শিল্পকলার লিয়াকত আলী লাকী সহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
Statement of Honorable Prime Minister Sheikh Hasina on the talk Reflection of 50 years World Bank partnership
অগ্নিসন্ত্রাসীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে : দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
