এম. আব্দুর রাজ্জাক, বগুড়া প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবু রেজা খান সহ সাংবাদিক বৃন্দ।
আদমদিঘী উপজেলার তিন জন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এর আগে উপজেলা চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
শহীদ মিনার জনসমুদ্র
‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বগুড়ার বেতার শ্রোতা ও সাংবাদিক এম আব্দুর রাজ্জাকের মাতার মৃত্যু স্মরণ উপলক্ষে মিলাদ দোয়া ও কুলখানি অনুষ্ঠিত
১৫ই আগস্ট আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী
নিয়ামতপুরে ঘর পেলেন আরও ১শ ৬০ গৃহহীন পরিবার
হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে খতিয়ে দেখবো: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে : তথ্যমন্ত্রী
বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি
