এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
এ ফেলোশিপের আওতায় তিনি ভারতের মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোজগ পাবেন।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফেলশিপের জন্য মনোনীত হওয়া শিক্ষক নিজেই।
ড. মাজেদ পাটোয়ারী বলেন, এটা অবশ্যই আনন্দের। এসব আমাকে নতুন নতুন গবেষণার ক্ষেত্রে উৎসাহ দেয়। এই ফেলোশিপের মাধ্যমে নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো এটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে।
তার সাথে কথা বলে জানা যায়, ভারতের এই ফেলোশিপের জন্য মনোনীতরা বিনামূল্যে বিমানে যাতায়াত, আবাসন, চিকিৎসা ভাতা সহ প্রতি মাসে ৫০ হাজার রুপি গবেষণা অনুদান পাবেন।
এছাড়াও এককালীন আকস্মিক ভাতা বাবদ ১০ হাজার রুপি ও হোস্ট কর্তৃক গবেষণা বাবদ আরো ২০ হাজার রুপি সুবিধা পাবেন।
উল্লেখ্য, আসিয়ানভুক্ত ৮ টি দেশ থেকে ১০ জন করে মোট ৮০ জন গবেষককে ইন্ডিয়া সায়েন্স এন্ড রিসার্চ ফেলোশিপ (আইএসআরএফ) জন্য মনোনীত করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মনোনীত হওয়া ১০ জন গবেষকের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ড. মাজেদ পাটোয়ারী রয়েছেন।
গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত হলেন কুবি শিক্ষক অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৭:২৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শেখ রাসেল দিবস
ফোবানা ও ম্যারিয়ট হোটেল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা প্রচারের সতর্কীকরণ
ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"
শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি, এম.পি’র নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
সেবার মান সমুন্নত রাখতে হবেঃ নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শনকালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি
Govt to review the issue of reintroducing MRPs in the USA : Home Minister
বিবিসি- বাংলার ৮১ বছর ও কিছু স্মৃতি--হাসান মীর
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
