NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

Classified

English Version

Orlando CityPASS
Logo
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • বিনোদন
  • সাক্ষাৎকার
  • লাইফ স্টাইল
  • সম্পাদকীয়
  • ছবি
  • ভিডিও
Logo
সদ্যপ্রাপ্ত : নিউ মার্কেটে সংঘর্ষ বাজার দর যানজট মাহে রমজান চাকরির-খবর করোনাভাইরাস শ্রীলঙ্কা সংকট

Logo

  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • বিনোদন
  • সাক্ষাৎকার
  • লাইফ স্টাইল
  • সম্পাদকীয়
  • ছবি
  • ভিডিও
প্রচ্ছদ / সারাবাংলা

ভুলে গেছো, মনে আছে শুধু--চয়ন দাশ

খবর

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:৪৫ পিএম

  • google news
ভুলে গেছো, মনে আছে শুধু--চয়ন দাশ

ভুলে গেছো, মনে আছে শুধু

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম চেয়েছিলে এই মুখে

এলোমেলো হয়ে গিয়েছিলো সব

ধ্যানে জ্ঞানে ছিলো এ আমারি স্তব

দারুচিনি দ্বীপ জেগে উঠেছিলো

অকূল সাগর বুকে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম পিছু নিয়েছিলে ধেয়ে

দিনরাত শুধু বিরহীর মতো

বয়ে নিয়ে ব্যাথা যন্ত্রণা কতো

গীতবিতানের প্রেম পর্যায়ে

গানগুলো যেতে গেয়ে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম কেঁপে উঠেছিলে স্পর্শে

আলতো হাতের মৃদু ছোঁয়া পেয়ে

অনুভবে যেনো শিরদাঁড়া বেয়ে

কি যে বয়ে গেলো সুখশিহরণে

রোমাঞ্চ অভিকর্ষে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম নিবিড় আলিঙ্গনে

আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়ে ছিলে

ছেড়ে না যাওয়ার কথা দিয়েছিলে

জ্যোৎস্না মাতাল রাতজাগা সুখ

ভ’রে ছিলো দু’টি মনে।

মনে আছে শুধু

বাধ্য করা আমার অবাধ্যতা

তোমার স্বরে স্বর উঁচিয়ে সত্য বলা কথা।

মনে আছে শুধু

রাগের মাথায় রাগ ক’রে চ’লে আসা

অভিমানী বুকে মুখে চ’লে আসা একটু ঝাঁঝালো ভাষা।

মনে আছে শুধু

ভুলে করা ভুল, বেখেয়ালে করা কাজ

কবে কার কথা অযথাই টেনে হুল ফোঁটাচ্ছো আজ।

মনে আছে শুধু

ছোট ছোট চাওয়া, না পাওয়ায় মৃদু ক্ষোভ

কিছু কিছু দাবি, কিছু মানবীয় লোভ।

মনে আছে শুধু

শাখার বৃন্তে নাজুক কাঁটার ঘায়ে

একটু আঁচড় লেগেছিলো কবে গায়ে।

ভুলে গেছো তুমি

গোলাপও যে ছিলো পাঁপড়ির শোভা মেলে

মোহনীয় রূপে প্রেয়সী গন্ধ ঢেলে॥

সারাবাংলা রিলেটেড নিউজ

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএসএআইডি’র কার্যক্রম স্থগিত

ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএসএআইডি’র কার্যক্রম স্থগিত

আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ

আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করছে : ড. মোমেন

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করছে : ড. মোমেন

আবিদ রহমানের  কিছু কবিতা

আবিদ রহমানের কিছু কবিতা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৩ তম ধুনট শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৩ তম ধুনট শাখার উদ্বোধন

নোটিশ ছাড়া কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভে সড়ক বন্ধ সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ভোগান্ত

নোটিশ ছাড়া কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভে সড়ক বন্ধ সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ভোগান্ত

  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • শিল্প-সাহিত্য
  • লাইফ স্টাইল
  • আন্তর্জাতিক সম্পর্ক
Logo
Find us at Apple AppStore Find us at Googel Play
সম্পাদক : আকবর হায়দার কিরন

ফোন: +1-646-262-9296 নিউজ রুম মোবাইল: +1-646-262-9296
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +1-646-329-4268 E-mail: [email protected]

কপিরাইট © 2025 newyorkbangla.com | একটি Bangladesh Online News Network (BDONN), USA প্রতিষ্ঠান