অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের অর্ধশতকে ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই টাইগার পেসার মারুফ মৃধা চক্রে পথ হারায় পাকিস্তান। নিজের প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেন তিনি। এরপর বল হাতে চারটি উইকেট নিজের করে নেন ইকবাল হোসেন। পাকদের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ফারহান ইউসুফ।
ছোট লক্ষ্যে রান তাড়ায় নেমে দলীয় ২০ রানে ফেরেন টাইগার ওপেনার কালাম সিদ্দিকী। ১৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারকে দ্রুতই হারায় বাংলাদেশ। তবে তাতে জয়ের জন্য বেগ পেতে হয়নি টাইগারদের। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক তামিমের ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আরও এক উইকেট হারালেও সহজেই জিতে যায় টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৫:৫৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বিএনপির উদ্দেশ্য শুভ নয়, তারা গ্রামেগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য-সন্ত্রাস ছড়াতে চায় : তথ্যমন্ত্রী
উথলীতে এসএমই ফাউন্ডেশনের উদ্দোগ্যে বহুমুখী পাট পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন
গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন
শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম- কমলিনী মুখোপাধ্যায়
দেশ আলোড়িত সেই ইয়াসমিন ট্রাজেডি আজ
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
