নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার। আগামী ২৩ থেকে ২৬ মে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। গত ২৭ ডিসেম্বর ২০২৪ মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ২০২৫ সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস। আরও উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার ২০১৫ সালেও নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই নিউ ইয়র্কের বইমেলার ইতিহাসের অন্যতম অত্যন্ত ঘনিস্টজন হলেন রোকেয়া হায়দার, বাংলা ভাষাভাষীর বিশেষ জনপ্রিয় এই বেতার ও টিভি আইকন।
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন কিংবদন্তী বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৮:২২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন সাজে স্মৃতিধন্য নওগাঁর পতিসর
বগুড়ায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর নজরুল জন্মজয়ন্তী
নিউ ইয়র্কে বর্ষবরণ হবে লায়লা হাসানের নেতৃত্বে : গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও কমলিনী মুখোপাধ্যায়
টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০
আবার ঢাকায় শৈশব-কৈশোরের ও ছাত্র জীবনের বন্ধুত্ব -- হাসান ফেরদৌস
চৌদ্দগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন
বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন
Bangladesh’s renowned fashion house ‘Signature Collection’ opens first outlet in USA
