একসঙ্গে ৪ সন্তানের মা হলেন এক গৃহবধূ!
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০২:০৬ এএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় চার সন্তানের জন্ম দেন প্রসূতি মৌসুমী বেগম। তিনি জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। এর মধ্যে তিন জন ছেলে ও এক জন মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে কোনও সন্তান হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন মৌসুমী। গত ২০ আগস্ট প্রসব ব্যথা উঠলে ওই দিনই হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। পরে নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আর হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ড ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন মা।
হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় ওই স্বামী-স্ত্রী আমাদের কাছে পরামর্শ নেন। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হন। নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন। এই প্রথম দিনাজপুরে একসঙ্গে চারটি সন্তানের জন্ম হয়।
শরিফুল ইসলাম বলেন, সন্তান হওয়ার পর আমরা খুশি। বিয়ের এক বছর পর একটি সন্তান হয়েছিল। জন্মের পর পরই সে মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন।
সারাবাংলা রিলেটেড নিউজ
কাঁটাতারের বেড়া ভালোবাসা ভাগ করতে পারেনি!
নওগাঁর শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্যাহ আল মামুন
একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’
বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৮টি স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার
একই ছাদের নিচে দুই নারী: দ্বন্দ্ব নয়, সহাবস্থান
২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ সমাপ্ত
দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহতঃ নিখোঁজ-২
যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না
