২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার ২০২৪ সালের পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিগত সরকারের সুবিধাভোগী ব্যক্তি পুরস্কার পেয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেন অনেকে।
ওদিকে বাংলা একাডেমি পুরস্কারের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে লিখেন, ‘বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?’
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৯:০০ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আদমদীঘির শ্রেষ্ট প্রতিষ্ঠান রহিম উদ্দীন কলেজ ও শ্রেষ্ট অধ্যক্ষ আব্দুর রহমান
ইউনাইটেড কিন্ডার গার্ডেন স্কুলের রজত জয়ন্তী উদযাপন
ঢাবি ও সাত কলেজের সোমবারের পরীক্ষা স্থগিত, অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের
প্রবীন সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু মারা গেছেন
বগুড়ার 'আমরা ক'জন' শিল্পী গোষ্ঠীর বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন
জল ও জীবন -- মিনহাজ আহমেদ
বিলুপ্তির পথে যাত্রাপালা, সরকারের সহযোগিতা চান শিল্পীরা
