আজ ( সোমবার ) সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের জামাতা ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং এন আর বি এসোসিয়েশন ইউ এস এর চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। ২০২০ সালের ১৩ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ মো. আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভের আগে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী সংসদীয় আসন ২১৭, গোপালগঞ্জ-০৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, শেখ আবদুল্লাহ তার পক্ষে নির্বাচনী এজেন্ট হিসেবে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন। শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মো. মতিউর রহমান এবং মাতা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশ সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সেবা করার লক্ষ্যে চাকরির পরিবর্তে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার নেতৃত্বে রাজনীতি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০১:২৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বাছুর উৎপাদনে বিএলআরআই এর সাফল্য
নিউ ইয়র্ক বাংলা ও খবর ডটকম পরিবারের পক্ষ থেকে মাইন উদ্দিন আহমেদের প্রয়ানে গভীর মর্মাহত
কোনো নেতার ভাষণ বাজানোর জন্য কাউকে হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ
56th Independence and National Day of Bangladesh celebrated by the Bangladesh Permanent Mission in NY
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
নির্বাচনে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা ইসি কমিশনার - মোঃ সানাউল্লাহ
