জীবননগর উথলী ইউনিয়নের মিতালী যুব সংঘ সেনেরহুদার আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস বর্ষপুর্তিতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা, এবং নব পর্যায়ে মিতালী যুব সংঘ সেনেরহুদা কার্যক্রম শুরু উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিতালী যুব সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মিতালী যুব সংঘের সাধারণ সম্পাদক আরমান আলী, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ , সাবেক ব্যাংকার খলিলুর রহমান, আশরাফুল হক, অবসরপ্রাপ্ত পোষ্ট মাস্টার আবদুস সামাদ ,সমাজ সেবক আমিন উদ্দিন সানাফ এগ্রো এর পরিচালক কামরুল হাসান প্যাভেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক কামাল উদ্দিন জোয়াদ।বক্তব্য রাখেন বিএনপি নেতা আশাদুল হক, সমাজ সেবক মাহফুজুর রহমান রিপন, সাবেক সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ,সংঘের সাধারন সম্পাদক ও উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান-২ আরমান আলী,প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অনুষ্ঠানের সভাপতি সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ । সংঘের সাগঠনিক সম্পাদক আব্দুল হাই ও সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে এলাকার সুধী মণ্ডলী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা হাবিবুর রহমান।
