নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক প্রবাসী বর্ষীয়ান সাংবাদিক ও সাহিত্যিক মনজুর আহমদের লেখা দুটি বই ‘আমার সেই সময় এবং আমার এই সময়’-এর প্রকাশনা উৎসব ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে লেখকের শুভাকাংখি ভক্তরা উপস্থিত হয়ে বই দু’টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন। খবর ইউএনএ’র।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস, লেখক ও শিক্ষাবীদ ড. আবেদীন কাদের, বিশিষ্ট লেখক আহমেদ মাজহার, কবি ও লেখক কাজী জহিরুল ইসাম ও লেখক-সাংবাদিক মনিজা রহমান। অনুষ্ঠানে উপস্থিত সুধীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোত্তালিব বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিব বিন হক, সাংবাদিক-লেখক সাঈদ তারেক, ইব্রাহীম চৌধুরী, কবি শামস আল মমিন, লেখক এবিএম সালেউদ্দিন, সাংবাদিক আকবর হায়দার কিরন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিত সাহা, কবি কাজী আতিক, লেখক রানু ফেরদৌস, রাজিয়া নাজমী ও রশওন হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ কাশেম সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
অনুষ্ঠানে প্যানেল আলোকগণ তাদের বক্তব্যে বই দু’টির বিভিন্ন দিন আলোচনায় ভালো-মন্দ দুটি দিক তুলে ধরার পাশপাশি লেখক মনজুর আহমদ-এর নতুন বই প্রকাশ এবং দীর্ঘায়ু ও সুস্থস্থ্য কামনা করেন। বক্তরা বলেন, মনজুর আহমদের লেখায় তার মায়ের স্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থান পেয়েছে তার সাংবাদিকতা আর লেখালেখি জীবনের নানা অভাব, অভিযোগ, ঘৃণা। পাশাপাশি তার লেখায় সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি পেরিয়ে সাহিত্যের ছাপ পাওয়া গেছে।
আবার কেউ বলেছেন- তার লেখায় সাংবাদিকতা পেশার দায়িত্ব বারবার ফুটে উঠেছে। আবার কেউ বলেছেন- মনজুর আহমদ অবলিলায় অনেক প্রশ্ন-উত্তর প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যে প্রশ্ন-উত্তরগুলো তার বিভিন্ন সাক্ষাৎকার বা লেখায় থাকা উচিৎ ছিলো। তবে সব মিলিয়ে বই দুটিতে সাহিত্য আর সাংবাদিকতার সংমিশ্রয় রয়েছে এবং বই দুটি ইতিহাসের অংশ হিসেবে অনেক পাঠকের হৃদয় জয় করবে এবং ইতিহাসের গবেষণায় রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আবার কেউ কেউ বই দুটিতে মনজুর আহমদ ও তার স্ত্রী রেখা আহমদ (প্রখ্যাত অভিনেত্রী) এর ঘটনাগুলো না থাকারও অভিযোগ করেন। আশি বছর বয়সী প্রবীণ লেখক-সাংবাদিক মনজুর আহমদ তার বক্তব্যে আলোচকদের বক্তব্যেগুলো স্বাগত জানিয়ে বলেন, মূলত: একজন সাংবাদিক হিসেবে আমি যা দেখেছি তাই লেখায় তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি বলেন, পাঠকের চাহিদার কথা মাথায় রেখেই নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন এবং নতুন বইটিতে তার প্রবাস জীবন অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জীবন ও নিউইয়র্কের পরিচিতরা স্থান পাবে বলে জানান। অনুষ্ঠানে অভিনেত্রী রেখা আহমদ সহ প্রবাসের কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথিতযশা সাংবাদিক ও সাহিত্যিক মনজুর আহমদের ‘আমার সেই সময় এবং আমার এই সময়’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
তনুর গ্রাফিতিতে পোস্টার লাগিয়ে বিতর্কের মুখে মেহজাবীন
কেন ড. ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন?
তরুণ চিকিৎসক মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমান সোবহানের অকাল প্রয়াণে শোকের ছায়া
টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুরের
আদমদীঘি উপজেলাবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর
আজ আমার এই দীর্ঘ রেডিও জীবনের অবসান হতে যাচ্ছে-- মিজানুর রহমান খান
৮০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত সাংবাদিক মনজুর আহমদ
Improving Road Safety in Bangladesh: The Importance of Legislation and Public Awareness
