এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ার আদমদীঘি উপজেলার নতুন নির্বাহি অফিসার হিসাবে মাসুমা বেগম যোগদান করেছেন।    (৫ নভেম্বর বুধবার) দুপুরে আদমদীঘি উপজেলায় বিদায়ী নির্বাহি অফিসার নিশাত আনজুম অন্যন্যার নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।   নবাগত উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম ইতি পূর্বে রাঙ্গামাটি সদরের সহকারি কমিশনার (ভুমি) হিসাবে দায়িত্ব পালন করেন।  এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, সমাজ সেবা অফিসার আল আমিন,যুব উন্নয়ন অফিসার মোরশেদ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিব উল্লাহ, হিসাব রক্ষণ অফিসার জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, পল্লি উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি,সহকারি প্রশাসনিক কর্মকর্তা  (সি এ) আছাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান (টেকনিশিয়ান) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ।  উল্লেখ্য যে,তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পড়ালেখা শেষে ৩৬'তম বিসিএস সুপারিশ প্রাপ্ত হন।  তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। সংসার জীবনে ১'ছেলে সন্তানের জননী।  আদমদীঘি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও ।