এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা - না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হা - না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক
এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এসব কথা বলেন - মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সভাপতিত্বে, বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজমের মতবিনিময়
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৫৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আফলাতুন হায়দার চৌধুরীর সাগরের গল্পঃ একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-- সামাদ সিকদার
ত্রিদিব দস্তিদার: বুকে তার কান্নার গভীর সমুদ্র-- আফসান চৌধুরী
বিশিষ্ট বেতার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিচারহীনতার উত্তরাধিকার: ইয়াসমিন থেকে ফেলানী, তনু, আছিয়া- নন্দিনী লুইজা
বড়ো নামে আপত্তি, ইংরেজ সাহেবের কথায় ‘মণিশংকর’ হয়ে গেলেন ‘শংকর’
ছোট বেলায় আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম--যুবরাজ চৌধুরী
নবান্ন হৃদয়ের বন্ধনকে গাঢ় করার উৎসবে মাতল নওগাঁবাসী
যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে চলছে সাঁড়াশি অভিযান, চারদিকে আতঙ্ক
