এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ছাগল, বিভিন্ন উপকরণ ও দুগ্ধ খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। (২৭ জানুয়ারী মঙ্গলবার ) দুপুরে আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই উপকরন ও মিল্কিং মেশিন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, উপজেলা ভেটোরিনারি সার্জন ডা: পূজা সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,
পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের ডাঃ মাসুদ রানা (এল. ই.ও) মো: সোহেল(ভি.এফ.এ ), মোঃ ইদ্রিস আলী (এল.এফ.এ ) শ্রী লক্ষীনাথ রায় (এল.এফ. এ) সহ প্রমুখ আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায় যে, এবার সম্মলীত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার ২৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ৫০টি ছাগল, ৫০ টি ঢেউটিন, ১শটি সিমেন্টের খুটি, প্লাস্টিক ফ্লোরম্যাট ১২৫ টি, প্রতি জনকে ২৫ কেজি দানাদার খাদ্যসহ দুগ্ধ খামারিদের মাঝে ৭টি মিল্কিং মেশিনসহ মোট ২৮০ পরিবারের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়।
