রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল বিকালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ নিউরো চিকিৎসক দল। এর আগে মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। তিনি তার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ চিকিৎসকরা। সন্ধ্যায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কের অপারেশন শেষ হয়েছে। প্রায় পৌনে ৪ ঘণ্টা অপারেশন শেষে সন্ধ্যা ৭টায় উনাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।
দেশবাসীর কাছে মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বিকাল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চ্যুয়ালি মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়। মেডিকেল বোর্ডের অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। এদিকে পরিবারের সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য এয়ার এম্বুলেন্সসহ যাবতীয় প্রস্তুতি পরিবারের পক্ষ থেকে নেয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময় মির্জা আব্বাস অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৫৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Muslim Family Law Could Be Reformed in Bangladesh: A Solemn Milestone Would Be Divorce and Equal Property Sharing-Dr. Pamelia Riviere
বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
Songs of Earth - Pamelia Riviere
প্রথিতযশা সাংবাদিক ও সাহিত্যিক মনজুর আহমদের ‘আমার সেই সময় এবং আমার এই সময়’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ যুবকের
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ
নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহরিন সুলতানা ঢাকায় গিয়ে ইন্তেকাল করলেন
দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ - তারেক রহমান
