এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নানার ইচ্ছাপূরণে নওগাঁর ধামইরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করতে কনের বাড়ি গেলেন রাসেল মাহমুদ। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বিয়ে করতে যান তিনি। এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিয়েবাড়িতে ভিড় জমান আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা।
রাসেল মাহমুদ স্থানীয় ‘মানবসেবা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও আলমপুর ইউনিয়নের শিববাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ধামইরহাট উপজেলা সদরে বসবাস করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলঘড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে সাদিয়ার সঙ্গে বিয়ে ঠিক রাসেলের। সাদিয়া জয়পুরহাট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। শুক্রবার দুপুরে উপজেলার সদর এলাকা থেকে ৩০ জন সহযাত্রী নিয়ে বিয়ে করতে যান রাসেল। তিনি নিজে হাতির পিঠে চড়ে কনের বাড়ি গেলেও বাকিরা মাইক্রোবাসে করে যান।
বর রাসেল মাহমুদ বলেন, নানা একসময় হাতির পিঠে চড়ে বিয়ে করেছিলেন। তিনি চেয়েছিলেন তার নাতিও যেন হাতির পিঠে চড়ে বিয়ে করে। নানার সেই ইচ্ছাপূরণে এই আয়োজন।
কনের বাড়িতে হাতির পিঠে চড়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরে যান রাসেল মাহমুদ।।
হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৭:০২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ
৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস
Platitudeness of Evil and Reinvestigation of Pilkhana Massacre
৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার এক কলংকময় দিবস
কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা?
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন- মোহনপুর
আমার পুরষ্কার প্রাপ্তি এবং ধন্যবাদ বাংলা একাডেমি---জসিম মল্লিক
‘থাকেন ৪৩০ কোটির ফ্ল্যাটে আর জেটটা সেই ১৯৯৪ মডেলের! এইটা মানাইলো না’
