এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
ঢাকা থেকে জয়পুর হাটে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ছেলে সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন আক্তার নামে এক মা। জেসমিন আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার নানা হার গ্রামের তহিদুল ইসলাম এর স্ত্রী।সংশ্লিষ্টরা
জানান, জেসমিন আক্তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। শনিবার সকালে তিনি স্বামীর সঙ্গে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা ট্রেন যোগে জয়পুরহাট এর উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের মধ্যে জেসমিন প্রসব ব্যথা অনুভব করেন। স্টেশনের ট্রেনের নারী যাত্রীদের সাহায্যে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে ভর্তির পর মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সুস্থ আছে।
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৯:২০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নতুন করে সাজছে বন্দর নগরী চট্টগ্রাম
৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি
ঈদে আসছে হাসির নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত
বগুড়ার আদমদীঘিতে গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব পালিত
ঢাকা একটি বিস্ফোরণের শহরে পরিণত হয়েছে
Improving Road Safety in Bangladesh: The Importance of Legislation and Public Awareness
বগুড়ায় শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ উদযাপন
