এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
১৪ ডিসেম্বর, ২০২২
চলতি আমন মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডিতে প্রধান অতিথি হিসাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি টুকটুক তালুকদারের সভাপতিত্বে সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম,গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র ভৌমিক প্রমুখ। এদিন সান্তাহারের মেসার্স মিতু চালকল মালিক ফজলুল হক মন্টু ১৫ মেট্টিক টন চাল প্রদান করেন।
আদমদীঘিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:০৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সার্বিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে এই বইটি: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি
গোমস্তাপুরে সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন ফসলি মাঠ
শূন্যের রেকর্ড 'কিং' বিরাট কোহলির
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ
বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এলকে আবুল
