সম্প্রতি নিউইয়র্কে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটি একান্ত সাক্ষাৎকার দেন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো।
প্রেসিডেন্ট জুলিয়াস সাক্ষাৎকারে বলেন, সিয়েরা লিওন ও চীনের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় ও মজবুত, যার মূল স্তম্ভ হলো পারস্পরিক শ্রদ্ধা। চীন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে নিজেকে একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে প্রমাণ করেছে।
তিনি বলেন, সিয়েরা লিওনে দশ লক্ষেরও বেশি মানুষ সরাসরি মত্স্য শিকারের কাজে নিয়োজিত। চীন আমাদের জন্য একটি সম্পূর্ণ সুসজ্জিত মৎস্য বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা মৎস্যজীবীদের উচ্চতর মুনাফা অর্জনে সক্ষম করবে এবং একই সাথে সরকারকেও আরও বেশি রাজস্ব আয়ে সহায়তা করবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আমাকে জানান, কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন একটি বিরাট বাজার। চীন নিজের উন্নয়ন অর্জন করার পাশাপাশি, বন্ধুদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এটি বিশ্বকে আরো শান্তিপূর্ণ পরিবর্তন করতে পারে।
প্রেসিডেন্ট বলেন, সিয়েরা লিওন বরাবরই ‘এক চীন নীতি’তে অবিচল থাকবে। তাইওয়ান হলো চীনের একটি অংশ।
খাদ্যশস্যের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সংঘাতের ক্ষেত্রে, নিরাপত্তা পরিষদের উচিত সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব করে, নৈতিক উচ্চ অবস্থানে থেকে এটি নিশ্চিত করা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র বা পক্ষ যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে, কৃষিজমি ধ্বংসের মাধ্যমে ক্ষুধা সৃষ্টি করতে বা খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলতে পারে না।
আফ্রিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা একই মহাদেশে বাস করি এবং তাদের ওপর নেমে আসা যেকোনো দুর্যোগ আমাদেরকেও প্রভাবিত করতে পারে। তাই, এই আন্তর্জাতিক হুমকি যৌথভাবে মোকাবিলার জন্য আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাই।
সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।
‘এক চীন নীতি’তে অবিচল সিয়েরা লিওন, সিজিটিএনকে জানালেন প্রেসিডেন্ট বায়ো
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’
দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বাড়াতে চীনের কূটনৈতিক তৎপরতা
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডস এর ২০তম আসর ছিলো ঐতিহাসিক
‘চীনা ভাষার প্রতি আগ্রহ’ বিশ্বজুড়ে নতুন বাস্তবতা
৮০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত সাংবাদিক মনজুর আহমদ
Nazranaa unveils “Samskriti” Timeless Wearable Art at New York Fashion Week for SS26
বহুপাক্ষিক সহযোগিতায় ঘনিষ্ঠ হচ্ছে চীন ও রাশিয়
সাগরের গল্প- ভ্রমন কাহিনী নির্ভর উপন্যাস বলা যায় এই বইটিকে
