নিউইয়র্ক: জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে গুপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ৪ সেপ্টেম্বর সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথসভা এবং এবং পরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক কর্মীসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহীন আজমল। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র অবস্থানকালে নেত্রীর ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহŸান জানানো হয়।
এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা সর্ম্বধনা সভার আয়োজনের দায়িত্ব পাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার সর্ম্বধনা সভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহŸান জানান দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের কাছে নেত্রীর সম্মান এবং সর্ম্বধনা সবচাইতে বড়। তিনি বলেন, নেত্রী যদি আমাদেরকে অনুমোদন দেন, তাহলে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সর্ম্বধনা সভার আয়োজন করতে চাই। তবে নেত্রীর নির্দেশই আমাদের কাছে চুড়ান্ত নির্দেশ। তিনি যা বলবেন যা নির্দেশ দিবেন আমরা সেভাবেই সবার সাথে কাজ করে নেত্রীর সর্ম্বধনা সভাকে সফল করব।
সভায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও উপদেষ্টাবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভা শেষে শেখ হাসিনার সরকার বারবার দরকার শ্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের পথসভা ও কর্মীসভা
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৯:১৯ এএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্ক এ বসবাসরত যশোরের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলুর গল্প -- ড. সেলিনা আফরিন
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, যুক্তরাষ্ট্রে অভিবাসন উত্তেজনা চরমে
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক এবং সাদাত হোসাইন
"Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others"
"Lost in Sweet Dreams" – A Poetic Cartography of Longing Author Akbar Haider Kiron
একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস উদযাপন
"Unravelling the Enigma: Curbing Nuclear Power and Decapitating the Supreme Leader to Silence the Vision of a Palestinian State"
৩ ফেব্রুয়ারি ২৪ জানুয়ারী থেকে আগাম ভোট শুরু
