যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে রোববার (৯ মার্চ) এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পরিবত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহি রহমান। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, উপদেষ্টা সোলায়মান আলী,
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, আকতারুজ্জামান হ্যাপি ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ শিকদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৯:২২ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ ও গণহত্যা দিবস পালিত
Holistic Curriculum: To establish possible equality in society National Schools should be established
বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে গিয়াস আহমেদ ও আবদুল লতিফ সম্রাট ঢাকায়
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
How Eric Adams’ MyCity Portal Became a $100 Million Question Mark
Thousands of NYC Parents Are About to Lose Child Care Assistance
জেএমসি ভবনে এই সেমিনার সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহবান
GOVERNOR HOCHUL ANNOUNCES $90 MILLION PLAN TO EXPAND HISTORIC EMPIRE AI CONSORTIUM AND ENHANCE COMPUTING POWER
