নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে শুরু হলো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২৫। এবারের লীগের গ্র্যান্ড স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার। ফলে লীগের নামকরণ করা হয়েছে ‘গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। গত ১৫ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্কের র্যান্ডালস আইল্যান্ড ষ্টেডিয়ামের ফিল্ড-১০ এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। ফ্লাড লাইটের আলোয় উদ্বোধনী দিনে ৪টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। খবর ইউএনএ’র। বর্ণাঢ্য আয়োজনে রং বে রং এর এক গুচ্ছ বেলুর উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান।
স্পোর্টস কাউন্সিলের সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সোসাইটির ট্রাস্টি মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সাহেল আবেদীন, বিয়ানী বাজার সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজউল আলম অপু, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সাবেক খেলোয়ার মখন মিয়া প্রমুখ। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহ নেওয়াজ গ্রæপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সোসাইটির ট্রাষ্টিবোর্ডের চেয়াম্যান লায়ন শাহ নেওয়াজের টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল।
তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান আনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন দলের কমৃকর্তা, খেলোয়ার ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, স›দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী দিনের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব ম্যাচ ২-২ গোলে ড্র হলে পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে লাভ করে। অপরদিকে গার্ডেন স্টেট এফসি ১-০ গোলে যুব সংঘকে পরাজিত করে পূর্ন পয়েন্ট লাভ করে। উভয় খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন।
নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১০:৩৫ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
Cuomo’s State-Funded Defense Lawyers Are Throwing Him a Fundraiser
বস্টনে অনুষ্ঠিত হলো শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক মনজুরুল, কোষাধ্যক্ষ মশিউর
New York Utilities Waste Billions Replacing Old Gas Pipes, Reports Find
চবি এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকায় হৃদয়ছোঁয়া উৎসব
My Beautiful and Witty Mother - Pamelia Riviere
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
