নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশী মালিকানাধীন সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস’। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য, স¤প্রীতি আর ধর্মীয় বন্ধন সুসংহত করার লক্ষ্যে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে গত ১ মার্চ রোববার সিটির উডসাইডের গুলশান টেরেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও পরিচালক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল।
মূলত: প্রতিষ্ঠানটির ক্রেতা, গ্রাহক ও শুভান্যুধ্যায়ীদের সম্মানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বেলায়েত হোসাইন বেলাল। খবর ইউএনএ’র। ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দোয়া মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইেেন্সর কয়েকজন প্রতিনিধির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দোয়া মুনাজাতের আগে মাওলানা মির্জা আবু জাফর বেগ পবিত্র রমজান ও ইসলামের আলোকে ব্যবসার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির স্টাফদের পরিচয় করিয়ে দেয়া হয়। উপস্থাপনায় ছিলেন টিভি নিউজ প্রেজেন্টার ও উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মি। অনুষ্ঠানে বেলায়েত হোসাইন বেলাল তার স্বাগত বক্তব্যে ব্যবসা প্রতিষ্ঠান-কে একটি সেবাধর্মী ব্যবসা উল্লেখ করে বলেন, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি।
আমাদের অনেক গ্রাহক আজকের দিনে আমাদের সঙ্গে যুক্ত। তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়। আমাদের ক্রেতা-গ্রাহকরা যেন সন্তুষ্ট হয়, সেটাই আমার ব্যবসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, আমাদের প্রতি সবার আস্থা আর ভালোবাসাই আমার ব্যবসার শক্তি। বেলায়েত হোসাইন বেলাল বলেন, বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে।
এটি প্রমাণ করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় নিরানব্বই শতাংশের দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে, তবুও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি।
এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে, যারা ছাড়া আমাদের সফলতা সম্ভব হতো না। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌহার্দ্য, সম্প্রীতি আর ধর্মীয় বন্ধন সুসংহত করাই লক্ষ্য
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৪:৫৪ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
New York Utilities Waste Billions Replacing Old Gas Pipes, Reports Find
GOVERNOR HOCHUL ANNOUNCES OPENING OF REGISTRATION FOR TWELFTH ANNUAL MINORITY-AND WOMEN-OWNED BUSINESS ENTERPRISE FORUM
বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অমর মিত্রের উপন্যাস: ও আমার পছন্দপুর । নাহার তৃণা
জীবনানন্দ দাশের মত - জাকিয়া রহমান
ওয়াশিংটন ডিসিতে জমজমাট ডিসি বইমেলা'২০২২ সম্পন্ন
লালন উৎসবে নিউ ইয়র্কের মানুষের ঢল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন
