শোটাইম মিউজিকের আয়োজনে ১৫তম এনআরবি এওয়ার্ড আয়োজিত হবে ১৪ সেপ্টেম্বর রোববার । উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে থাকবে অনেক বিশেষ আকর্ষণ । শোটাইম মিউজিক এর বর্তমান প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার থাকবে নতুনত্ব, বিশেষ করে অনন্যা শর্মা প্রমার মাইম শো।
জনাব খোকন বলেন , এবার অনুষ্ঠানে গানের পরিমাণ কম থাকবে কিন্তু বিশেষ আকর্ষণ হবে ম্যাগাজিন টীইপ অনুষ্ঠান । বিভিন্ন ক্যাটাগরিতে এবার এওয়ার্ড দেয়া হবে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে আছেন । হোম কেয়ার, ইন্সুরেন্স, ড্রাইভিং স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, সেরা সংগীত শিল্পী, সেরা সংগীত পরিচালক, সোশাল একটিভিস্ট ইত্যাদি ক্যাটাগরিতে।
বাংলাদেশ থেকে বেশ কয়েকজন পারফর্মার আসছেন কিন্তু চুড়ান্ত না হওয়ায় এখনো জানাতে পারছিনা। এবার ১৫তম এনআরবি এওয়ার্ডের সময়সীমা হবে পাঁচ ঘণ্টার। এনআরবি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও শোটাইম মিউজিকের জনক জনাব আলমগীর খান আলম বর্তমানে ঢাকায় অবস্থানরত এবারের অনুষ্ঠানে তাঁর ভিডিও বার্তা শুরুতে এবং বিরতি দিয়ে একাধিকবার প্রদর্শিত হবে । প্রযুক্তির দায়িত্বে থাকবে যথারীতি সাউন্ড গিয়ার।
১৫তম এনআরবি এওয়ার্ড হবে অত্যন্ত স্মরণীয়-খায়রুল ইসলাম খোকন
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা
৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
নিউইয়র্কে মতবিনিময় সভা : অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ
GOVERNOR HOCHUL ANNOUNCES OVER $31 MILLION TO MORE THAN 1,000 ORGANIZATIONS TO EXPAND AND STRENGTHEN THE ARTS ACROSS NEW YORK STATE
বর্ষণমুখর দিনে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত
নিউ ইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
