নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার হিলসাইড এভিনিউ পরিচ্ছন্ন রাখার কর্মসূচীর অংশ হিসেবে বরো এবং সিটি প্রশাসনের অফিসিয়ালদের সাথে মতবিনিময় করেছেন ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এটি রেস্টুরেন্টের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বুরো প্রেসিডেন্ট অফিস ছাড়াও সিটির এমটিএ, সানিটেশন, হেলথ প্রভৃতি বিভাগের প্রতিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সভায় বরো প্রেসিডেন্ট ডনবান রিচার্ড উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ জরুরী কাজে আটকা পড়ায় তিনি সভায যোগ দিতে না পারলেও তার প্রতিনিধি সভায় যোগ দেন। খবর ইউএনএ’র।
সভা শুরুর অগে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা সিটি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হিলসাইড এভিনিউর ব্যস্ত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং মতবিনিময় সভায় মিলিত হয়ে হিলসাইড এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় তারা এলাকার সমস্যাগুলো চিহ্নিত ও নোট ডাউন করেন এবং পরবর্তীতে সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, স্থানীয় বোর্ড মেম্বার ও ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, কুইন্স ইস্ট বরোর ডেপুটি চীফ জেমস জোরিচ, ডিএসএনওয়াই’র পাবলিক অ্যাফেয়ার্স-এর প্রতিনিধি অ্যান্থনিও হোয়াইটার, কমিউনিটি বোর্ড-৮ এর ডিষ্ট্রিক্ট ম্যানেজার ম্যারি অ্যাডাম-ওভিড প্রমুখ কর্মকর্তা সভায় অংশ নেন। সভায় স্বাগত বক্তব্যে ফরুলর ইসলাম দেলোয়ার হিলসাইড এভিনিউর বিভিন্ন সমস্যার কতা তুলে ধরে বলেন জ্যামাইকায় বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের বসবাস বেড়ে যাওয়ায় হিলসাই এভিনিউ বিশেষ করে সাতফির বুলেভার্ড থেকে শুরু করে ১৭৯ হিলসাইড এভিনিউ-তে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। আর লোক সমাগমের কারণে এলকটি অপরিচ্ছন্ন, যানজট প্রভৃতি সমস্যা দিন দিন বাড়ছে।
যেহেতে এলাকাসীসহ ব্যবসায়ীগণ ট্যাক্স দিচ্ছেন সেই হেতু সমস্যাগুলোর সমাধানে প্রশাসনের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি তিনি জনসচেতনার উপরও গুরুত্বারোপ করেন এবং এজন্য ফ্রেন্ডস সোসাইটি কর্মসূচী অব্যাহত রেখেছে বলে জানান। অপরদিকে সভায় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর সেক্রেটারী আফতাব মান্নান ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছাড়াও ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা সালেহ আহমেদ, আমিনুল ইসলাম চুন্নু ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সহ সভাপতি মুহাম্মদ কারুল ইসলাম সনি, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কার্যকরী সদস্য ইফফাত ইয়াসমীন রিমা সাবেক কর্মকর্তা শহীদুল ইসলাম, এএসএম সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট বেলাল আহমেদ, রাজু ল’র ফিরোজ কবীর এবং সিটির আগামী নির্বাচনে অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৭৫ থেকে অ্যাসেম্বলী সদস্য পদপ্রর্থী মাহতাব খান সহ এলাকাবাসীদের মধ্যে মোহাম্মদ ইসলাম, এম ডি এম বেগ, এ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
হিলসাইড এভিনিউ পরিচ্ছন্ন রাখতে সিটি অফিসিয়ালদের সাথে ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময়
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৫৫ এএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ‘কুইন্স ঈদ বাজার–২০২৬’ নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত আয়োজন
১৫তম এনআরবি এওয়ার্ড হবে অত্যন্ত স্মরণীয়-খায়রুল ইসলাম খোকন
নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সৈয়দ সুমন
Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
The Final Round of Chuck Norris: A Story of a Shy Boy Who Became a Legend - Akbar Haider Kiron
নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা
