বন্ধু সাবা আর নেই। আমাদের বন্ধু নূরে হাকিম সাবা Noore Saba Hakim আর নেই! বস্টনের নৃত্যশিল্পী সাবা আপা আর নেই! ভিখারুন্নেসা স্কুলের সাবা আর নেই। হলিক্রস কলেজের সাবা আর নেই। বুয়েটের সাবা আর নেই। ১৯৯৬ বা ৯৭ সাল হবে। নিউজার্সি থেকে নাচের একজন মেয়ে এলো বস্টন শহরে। আমাদের সবার সাথে আলাপ পরিচয় হলো। প্রচন্ড হাসিখুশি, বিনয়ী, অপূর্ব সুন্দরী। এসেই আমাদের গানের দল 'কথন'এ যোগ দিলেন। হয়ে গেলেন আমাদের একজন। এরপর সাবা আপা আমাদের প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তখন আমরা জনা দশেক পরিবার প্রায় একসাথেই সময় কাটাতাম ২৪/৭, সারাক্ষণ একসাথে আমরা, কারণে অকারণে। যতদূর মনে পড়ে, এক আড্ডায় সাবা আপা প্রস্তাব দিয়েছিলেন, "সবাই মিলে একটা বড় বাড়ি কিনলে কেমন হয়! তাহলে সবাই মিলে সারাদিন গানবাজনা করা যাবে।"
স্ত্রী নীতাকে হারিয়ে যেদিন ঢাকা থেকে বস্টনে ফিরলাম আগামীকে বুকে নিয়ে, সেই সন্ধ্যায় সাবা আপা আমায় ধরে বলেছিলেন, "তাপসদা, আমার ছেলেমেয়েরা আগামীকে বেবি-সিট করবে, দেখে রাখবে। প্লিজ, একদম ভাববেন না।" গতকাল দুপুর থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছি বন্ধুর জন্য, প্রচন্ড কষ্ট পাচ্ছি সাবা আপার জন্য। প্রিয় সাবা আপা, আজ বস্টনে প্রচন্ডভাবে তুষারপাত হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করে গাইছি- "দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক তবে তাই হোক॥ পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক তবে তাই হোক।" আপনি ভালো থাকুন আনন্দলোকে, ভালো থাকুন অমৃতলোকে, ভালো থাকুন সুরলোকে, ভালো থাকুন অনন্তলোকে। শান্তি, শান্তি, শান্তি।
বন্ধু সাবা আর নেই, আমাদের বন্ধু নূরে হাকিম সাবা -মহিতোষ তালুকদার তাপস
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৪:৪৪ এএম
প্রবাস রিলেটেড নিউজ
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সৈয়দ সুমন
Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
নিউইয়র্কে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের কর্মসূচী
International Investment and Digital Finance Conference 2026 Concludes with Strong Call for Trust, Transparency, and South Asia Investment
কণ্ঠশৈলী ও শিষ্টাচার-- মিনহাজ আহমেদ
VOTE FOR OUR DEAR FRIEND AND LEADER SHAH NAWAZ
"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান
