১১ মার্চ ২০২৬ তারিখে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজন যৌথভাবে করেছে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ, নাবান্ন রেস্টুরেন্ট গ্রুপ এবং বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। উল্লেখ্য, এই তিনটি প্রতিষ্ঠানই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ কাদের, সিআইপি-এর মালিকানাধীন। অনুষ্ঠানের শুরুতে মুহাম্মদ কাদের, সিআইপি উপস্থিত সকল অতিথি, সম্মানিত সিনিয়র সিটিজেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের আস্থা, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম, সততা ও আন্তরিকতার কারণে অল কাউন্টি হোম কেয়ার আজ অন্যতম সেরা হোম কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এটি ছিল ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ডিনার এবং ভবিষ্যতেও প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে, যা কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উদ্যোগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের পরিচালক মিস্টার বোরিস, অ্যাসেম্বলি প্রার্থী ও সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ তারেক হাসান খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জামিল সারওয়ার, সাবেক সেক্রেটারি রাসেক মালিকসহ অল কাউন্টি হোম কেয়ারের বিভিন্ন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অতিথি অংশগ্রহণ করেন। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইমাম সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এরপর ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান সিফা আমিন উপস্থিত সকল সম্মানিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এ ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করবে।
নবান্ন রেস্টুরেন্টে ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৫:৩৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
বর্ণিল আয়োজনে ৫ম বার্ষিক দক্ষিণ এশীয় বৈশাখী উৎসব উদযাপিত
সাংবাদিকদের সম্মানে জাকির চৌধুরীর ইফতার মাহফিল
নিউইয়র্ক ঈদ উপলক্ষে ‘ভালো’র ফ্রি খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেয়র মামদানী
জেএমসি’তে মেয়র মামদানীর যোগদান নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত
নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
অভিযোগ না অপপ্রচার? এম এম নুরুজ্জামান ও জাফ ল’ অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে অনুসন্ধানে ভিন্ন চিত্র
ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পারিবারিক মিলনমেলা
FOBANA Kickoff 2026 Highlights Call to Defend Bangladesh’s Liberation War Ideals
