আগামী ১৭ এপ্রিল, ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া (Galaxy Media)।
এই মিট দ্য প্রেস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ নেওয়াজ। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা চলছে। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার,বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না—দর্শকদের নাড়িয়ে দেবে ভেতর থেকে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন (Real Energy Production) এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য মিশেল হিসেবে নির্মিত হয়েছে। নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের কতটা নাড়া দেয়।
মিট দ্য প্রেস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ নেওয়াজ
মহাসমারোহে শুভমুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০১:১৪ এএম
প্রবাস রিলেটেড নিউজ
এশিয়ান প্যাসিফিক আইল্যানন্ডার কালচারাল ফেস্টিভ্যাল
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি
পবিত্র মাহে রমজান উপলক্ষে NCPD মুসলিম অফিসারস সোসাইটির আন্তরিক ইফতার মাহফিল
A Teen’s Perspective on Rights, Responsibilities, and Family Guidance
নবান্ন রেস্টুরেন্টে ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩ ফেব্রুয়ারি ২৪ জানুয়ারী থেকে আগাম ভোট শুরু
আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী
