নিউইয়র্ক (ইউএনএ): এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় জ্যাকসন হাইটস এলাকার একটি রেষ্টুরেন্টে এই হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের (২০২৩ সাল) কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা এবং আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সোসাইটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় উপদেষ্টাদের মধ্যে এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী ও হাজী আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, কার্যকরী সদস্য ফয়সল আহমেদ, হারুনুর রশীদ, আবু সোলেমান, মোহাম্মদ নূরুল হক প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার এস্টোরিয়ার আল আমীন মসজিদে ইফতার মাহফিল আয়োজিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে বাউল সঙ্গীত আয়োজন ছাড়াও বিগত বছরগুলোর মতো চলতি বছরও মানুষের পাশে তথা কমিউনিটির কল্যাণে কাজ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ‘কমিউনিটি ফ্রিজ কর্মসূচী’ (ফ্রি ফুড সরবরাহ) অব্যাহত থাকবে।
সভায় সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদের কর্মকান্ডের জন্য ইউএস কংগ্রেসওম্যান ক্যারোলাইন মেলোনীর পক্ষ থেকে ‘কংগ্রেশনাল রিকোগনাইজেশন’ প্রদান করা হয়।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সভায় ইফতার পার্টি আয়োজন সহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:০৯ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
এবার বাংলাদেশ সোসাইটির উদ্যোগ বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল
GOVERNOR HOCHUL ANNOUNCES APPLICATIONS OPEN FOR ROUND TWO OF RESTORE NEW YORK
যুক্তরাষ্ট্রে ইউএসবিসিসিআই উইমেন্স এন্টারপ্রেনিউর সামিট এবং অ্যাওয়ার্ডস-২০২২' অনুষ্ঠিত
‘জিয়া পরিবারকে রক্ষা, দল ও দেশের বিরুদ্ধে সরকারী ষড়যন্ত্র মোকাবেলা করা হবে’
বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত
‘ব্যক্তি মালিকানাধীন ভবনকে এসোসিয়েশনের ভবনের প্রতিবাদ’
নিউইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
The Father of the Nation's historical quote, & quot ;Friendship to all, malice towards none, & quot; incorporated in the UN Resolution.
