৭ মার্চ ২০২৩, মঙ্গলবার,রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক লোক। আর এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিজ্ঞাপন শতাধিক মানুষ আহত হয়েছেন। যে ভবনে বিস্ফোরন হয়েছে সেটি ৫ তলা ভবন। নিচতলায় সেনেটারী দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস।
গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬, আহত দুই শতাধিক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০১:১৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন
বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও মুক্তিযুদ্ধ নিয়ে বইমেলায় শিব্বীর আহমেদ’র ৭টি বই
আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ-সুইজারল্যান্ড সমঝোতা স্মারক সই
বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন
বিশিস্ট সাংবাদিক মনির হায়দারের জন্য ফুলেল শুভেচ্ছা
বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে
