মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন ডেভিড মালান। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। জস বাটলারের সংগ্রহ ৪০ রান। বেন ডাকেট আউট হন ১১ রানে। ক্রিস ওকস ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মালান-বাটলারের লড়াই প্রথম ওভারেই ফিল সল্টকে হারানোর ধাক্কা সামলে উঠছে ইংল্যান্ড। ৭.২ ওভার শেষে ডেভিড মালান এবং জস বাটলার ৫৫ রানের পার্টনারশিপ নিয়ে লড়ছেন। বিজ্ঞাপন প্রথম আঘাত অভিষিক্ত তানভীরের ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তানভীর ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য হাতে ফেরালেন ফিল সল্টকে।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৩:০৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ায় মির্জা ফখরুলদের টিভিতে দেখা যায় : তথ্যমন্ত্রী হাছান
নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজমের মতবিনিময়
শিল্পকলা একাডেমির আয়োজনে গারোদের “ওয়ানগালা নৃত্য” কর্মশালার সমাপনী অনুষ্ঠান
বিশিষ্ট বেতার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিচারহীনতার উত্তরাধিকার: ইয়াসমিন থেকে ফেলানী, তনু, আছিয়া- নন্দিনী লুইজা
নন্দীগ্রামে বিভাগীয় কমিশনারের উপজেলা পরিষদ পরিদর্শন, সেলাই মেশিন ও রেইনকোট বিতরণ
রাজশাহীতে জেলহত্যা দিবসে বিশেষ দোয়া মাহফিল ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
