মহান স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে আননূর জাহান তানু। বৃহস্পতিবার তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তানুর বাড়িতে গিয়ে তারা উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, আননূর জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
'ছোট্ট খালেদা জিয়া'র বাসায় বিএনপির প্রতিনিধি দল
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:১৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত
অলসতা আর অবসাদ বাদ দিয়ে কর্মে দীক্ষিত হই
ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নবীন - প্রবীণ প্রীতি ম্যাচ ফুটবল টুর্নামেন্ট -২০২৩
রেডিও তেহরান সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
Bangladeshi Women are Facing Challenges from Radical Religious Political Parties
আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ায় মির্জা ফখরুলদের টিভিতে দেখা যায় : তথ্যমন্ত্রী হাছান
