এম আব্দুর রাজ্জাক,আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন।
এ ফুটবল টুর্নামেন্ট খেলায় ৭টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ফুটবল খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদকে ১গোলে পরাজিত করে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। উক্ত ফুটবল খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম স্বপন, সহকারী রেফারি হিসেবে ছিলেন শামিম ও টিটু এবং মোমিন।
আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০১:১৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ছোট আখিড়া গ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও লাঠি খেলা এবং পাতা খেলা মেলা অনুষ্টিত হয়েছে
আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ফেনীতে মুহুরীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে, ৭ স্থানে বাঁধে ভাঙন
নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলন : বন্যা দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার প্রবাসীদের
Momen calls for accelerated action to ensure safe drinking water, sanitation, and hygiene for all in the healthcare facilities
৭ই জুলাই শুক্রবার আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর শাখার উদ্বোধন
চোখে পানি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
