শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম। আমরা যারা এই মুহূর্তে গান-বাজনা করি তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্যি এটা। চূড়ান্ত বিশৃংখলা, সামগ্রিক অব্যবস্থা, পারিশ্রমিক নিয়ে দরাদরি – NABC তে এসব অভিজ্ঞতা আমার হয়েছে, কিন্তু এবার সহ্যসীমা পেরিয়ে গেছে বলে সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিবাদ হচ্ছে, ভাগ্যিস!
কিন্তু এটা এখনকার বাঙালী সমাজের একটা বৃহত্তর ব্যাধির প্রকাশও। বিনামূল্যে গান গাওয়া, গান record ক’রে পাঠানোর অনুরোধ, বাজারের আলু-পটল কেনার মতো দর-দাম কষা, “তোমার তো টাকার দরকার নেই...” এই মন্তব্য – নিশ্চই আমি মহিলা, US এ থাকি অনেকটাই, আমার একটা বর আছে যে উপার্জন করে, সুতরাং সংসার চালানোর দায় তো আমার নেই, এসব ভেবেই বলা – ইত্যাদি সব শুনেছি। এমনকি সম্প্রতি US এর এক সংগঠক এর সঙ্গে অনুষ্ঠান পাকাপাকি হয়ে যাবার পর, আমাকে official আমন্ত্রণ পত্র পাঠানোর পর তিনি বেমালুম উধাও হয়ে যান। কিছুদিন পরে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে বুঝলাম আমাকে বাদ দেওয়া হয়েছে সেই অনুষ্ঠান থেকে, আমাকে একটি কথাও না বলে।
বোধহয় সবচেয়ে দুঃখের বিষয় এই যে, এই ‘organizer’ প্রজাতির দাপট এবং অভব্য আচরণ বজায় থাকে কারণ আমরা আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়েছি। ‘সাম্মানিক’ কথাটার যথাযথ অর্থ সম্মান থেকেই আসে, আর তাই এই মূল্য টা চাওয়া এবং দেওয়া প্রয়োজনীয় শুধু নয়, অপরিহার্য। নিজেদের মধ্যে একে অপরকে ছোটো করা, নিজে ‘এগোনোর’ জন্য কাউকে নীচে নামানো, তার ক্ষতি করা, যা দেখে চলেছি, তার বিষময় ফল ভুগছি আমরা আজ।
আমাদের সঙ্ঘবদ্ধ হতেই হবে – শিল্পে, চিন্তায়, এবং সর্বোপরি মনুষ্যত্বে।
সামগ্রিক অব্যবস্থা, পারিশ্রমিক নিয়ে দরাদরি – NABC তে এসব অভিজ্ঞতা
শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম- কমলিনী মুখোপাধ্যায়
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৮:৪১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন
Takeaways from the US presidential election
গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন
নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
UN Reaffirms Support for Bangladesh's Reform Initiatives During Meeting with Foreign Secretary
No scope to revoke death penalty, Asif Nazrul says after meeting Volker Turk
বগুড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন
পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত হবে হেয়ার রোডের শ্বেতশুভ্র ভবনটি
