সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করায় সাঈদীকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়। এদিন রাতে সাঈদীকে বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। তিনি বিএসএমএমইউয়ের ডি ব্লকের দ্বিতীয় তলার সিসিইউ-২ এর ৬ নম্বর বেডে ভর্তি ছিলেন।
জামায়াত নেতা সাঈদী মারা গেছেন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মির্জা লিটন জয়ী
চির নিদ্রায় শায়িত এক সময়কার দক্ষ ও কর্মঠ ব্যাংকার মোঃ মকবুল হোসেন বিশ্বাস
জেলা পরিষদের আয়োজনে চুয়াডাংগা জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা
জনগণ ভোট দিতে পারলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন
ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১,৭৬০ জন অসহায় গরিব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান
গণমিছিলে মির্জা আব্বাস: আলোর দেখা পাচ্ছি, সামনে বিএনপি’র দিন আসছে
সাঈদীর মৃত্যুতে শোক, ছাত্রলীগে বহিষ্কারের হিড়িক
খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাথে জড়িত - হুইপ স্বপন
