এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : “শেখ রাসেল দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০তম জন্ম দিবস পালিত হয়েছে।দিবসটি পালন কল্পে ( ১৮ অক্টোবর বুধবার ) সকাল ৯ টায় উপজেলা চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃত্বি মাল্যদান,সকাল সোয়া ৯ টায় বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা হলরুমে
শেখ রাসেলের জীবনী তুলে ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক দিবসটির উদ্ধেধনী অনুষ্ঠানটির প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম,প্রকৌশলী রিপন কুমার সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল, বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগন সহ প্রমূখ।
বগুড়ার আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
কোনো বিদেশি শক্তি সরকারকে ক্ষমতায় বসায়নি
আওয়ামী লীগের অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন: রুহুল কবির রিজভী
চুয়াডাংগার জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
বগুড়ায় জাতীয় সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস- ২০২৩ এর শুভ উদ্বোধন
চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
বগুড়ার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস -২৩ উপলক্ষে প্রস্ততি সভা
৪ মে সপরিবারে সিঙ্গাপুর গেছেন বেনজীর আহমেদ
