এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি. সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে। বিশ্বে যত ধরনের শিক্ষা বিস্তারের পদ্ধতি রয়েছে তার মধ্যে থেকে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের অভিভাবকদের ভূমিকা রাখার আহবান জানান।
১ জাুনয়ারি সোমবার সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।প্রতিষ্ঠান প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহা: আব্দুর রফিক, অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াছমিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়ার সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমান, সজীব মিয়া, আফিফান নজমু,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক জিয়াউর রহমান, আতাউর রহমান, সাইফুল আলম, নাসরিন আকতার, প্রভাষক লায়লা নাজনীন, হাফিজুর রহমান, সহকারি শিক্ষক আরিফুর রহমান,জাহাঙ্গীর আলম, বুলবুল আহমেদ, নুরুল হক, তাজমিলুর রহমান, আরিফিন খাতুন, আরজুমান আরা, ইখতারা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
সভাপতির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিক্ষাক্ষেত্রে রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলা সবচেয়ে এগিয়ে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে - রাজশাহী বিভাগীয় কমিশনার
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০২:১৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি আতিকুর রহমান সালু আজ চলে গেলেন
ABSURDITY & SUICIDE-- Shaila Ahmed - Nasrin Akter
বিইউজে সদস্যদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্টিত
স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
বগুড়ায় ৩৭ বছর পায়ে হেঁটে পত্রিকা বিক্রি: পাশে দাঁড়ালেন ওসি
বসবাসযোগ্য ঢাকার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন - স্থানীয় সরকার মন্ত্রী
জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন
