নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন ‘ফালগুনী রেস্টুরেন্ট’। এ উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রেস্টুরেন্টটিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। পরে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে রেষ্টুরেন্টেটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় একাধিকবার ফিতা কাটা হয়। এছাড়াও কাটা হয় কেক। এর আগে প্রবাসীদের অনেকেই রেষ্টুরেন্টটির মালিক পক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খবর ইউএনএ’র।
১৬৯-২২ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ঠিকানায় ডাইন ইন, টেক আউট, ক্যাটারিং পার্টি হল, ফুড ডেলিভারি সার্ভিস সহ হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে যাত্র শুরু করলো বাংলাদেশীদের যৌথ মালিকানাধীন নতুন রেষ্টুরেন্ট ফাল্গুনী। প্রবাসী বাংলাদেশী ক্রেতাদের রুচিসম্মত খাবারের সমাহার নিয়ে সাজানো হয়েছে ফাল্গুনী রেস্টুরেন্ট। সংশ্লিষ্ট ব্যবসায় বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফাল্গুনী রেস্টুরেন্ট পরিচালিত হবে হলে জানিয়েছেন রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী রায়হান, জুবায়ের, শিল্পী ও মঞ্জুর রহমান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রেষ্টুরেন্টটির সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‘ফাল্গুনী রেস্টুরেন্টটি’র উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরন, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, খ্যাতনামা ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী,
হাফেজ রফিকুল ইসলাম, মওলানা মঞ্জুরুল ইসলাম, , জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, প্রেসিডেন্টশিয়াল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ আল আমীন রাসেল, সাবুল উদ্দিন, শেখ ইলিয়াস, রাব্বী সৈয়দ, নূরে আলম জিকু সব বিপু সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ফালগুনী রেস্টুরেন্ট’র উদ্বোধন
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১১:০৫ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার র্যালী ও সভা অনুষ্ঠিত
রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে প্রধানমন্ত্রী লন্ডনে
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন
চট্টগ্রামে সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কবি কামাল চৌধুরীর অসাধারণ ৩৫ মিনিটের ভাষণ
সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ঢাকায় ইরানের প্রখ্যাত তাফসিরকারক মোহসেন কারাআতির সংবর্ধনা এবং রেডিও তেহরানের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত
ভাঁজ করে সাজিয়ে রাখা "স্বপ্নগুলো"--- জিনাত আহমেদ মিতু
