আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক সারজিস তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন। বিকাল সাড়ে ৩টার দিকে করা তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’ স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, ‘দুঃখজনক বিষয় এখনো তাদের চিকিৎসা চলছে। ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।’ আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।’
আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন: সারজিস
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:৪৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নিউইয়র্কে সিলেট জেলা চেয়ারম্যান নাসির উদ্দিন খান সংবর্ধিত
নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে নারীদের- এসপি সুদীপ চক্রবর্ত্তী
বিএনপিকে ভোটে অংশ নিয়ে পরীক্ষা নিতে বললেন নির্বাচন কমিশনার আলমগীর
ভিয়েতনামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপযাপন
জেলা পুলিশ বগুড়ার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে
শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে - রাজশাহী বিভাগীয় কমিশনার
এপেক্স জেলা -৩ চট্টগ্রামের রক্তদান কর্মসূচি পালন
