আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম
চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আবদুল্লাহ
আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গোবিন্দপুর এলাকার জুরান আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে ৩ জন এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘পূর্ব শক্রতার জেরে আল ইমরানকে ৩ জন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’
সারাবাংলা রিলেটেড নিউজ
আজ আমার জন্মদিন-- জাহিদুল হক
ফোবানার ব্যাপারে মিথ্যা বিজ্ঞপ্তির সতর্কীকরণ
প্রবাসী পাঁচ বাংলাদেশী সাংবাদিকের স্মরণীয় সাক্ষাৎ, টরন্টোয়-- সৈকত রুশদী
জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার:সংস্কৃতি প্রতিমন্ত্রী
মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রেমের টানে মালদ্বীপের তরুণী এসেছেন কুমিল্লায়
চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার
