আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৪:১০ এএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
১৭ সেপ্টেম্বর শনিবার .২০২২
বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কারিগরি তত্বাবধানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ হস্তান্তর উপলক্ষে শনিবারে দুপুরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক (আবু), উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প (জাইকা) এর আশরাফ আলী প্রমূখ। আলোচনা শেষে উপজেলার কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় পর্যায়ের মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫১ জোড়া হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়।
সারাবাংলা রিলেটেড নিউজ
সেবার মান সমুন্নত রাখতে হবেঃ নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শনকালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি
নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন
Bangladesh calls for urgent action for protection of climate migrants
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি”—এই স্লোগানে আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী
‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’-- আইনমন্ত্রী আনিসুল হক
বিশ্বজমিন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল
উন্নয়ন ও মানবিকতায় অনন্য উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, মুগ্ধ বগুড়ার, আদমদীঘিবাসী
হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন নেতৃত্বে আ’লীগের রাজনীতিতে বাধা নেই-রুহুল কবির রিজভী
